
সাংবাদিকতা পেশার সংকটে ছাতক: ঐক্য ও নৈতিকতার পুনরুদ্ধার জরুরি
আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার
সভাপতি, ছাতক প্রেসক্লাব
ছাতক, সুনামগঞ্জ
আরিফুর রহমান মানিক,
সাংবাদিকতা এমন এক মহান ও মর্যাদাসম্পন্ন পেশা, যা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে সত্য তুলে ধরা—এই পেশার প্রধান দায়িত্ব। ইতিহাস সাক্ষী, যুগে যুগে আদর্শবান, সৎ, সাহসী ও নির্লোভ ব্যক্তিরাই এই গুরুদায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন।
দুঃখজনক হলেও সত্য, বর্তমানে সাংবাদিকতা পেশা নানা স্থানে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ছাতকও এর ব্যতিক্রম নয়। ঐতিহ্যবাহী ছাতক প্রেসক্লাব আজ বিভাজনের শিকার। এই বিভাজনের সুযোগে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে জড়িয়ে পড়েছেন নানা অনৈতিক কর্মকাণ্ডে—মিথ্যা প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য ছড়ানো এবং ব্যক্তি স্বার্থে সংবাদ মাধ্যমের অপব্যবহার করছেন।
ফলে সাধারণ মানুষের মধ্যে সাংবাদিকতা পেশার প্রতি আস্থা ও শ্রদ্ধা কমে যাচ্ছে। প্রকৃত ও নিষ্ঠাবান সাংবাদিকরা হয়ে পড়ছেন কোণঠাসা। এই অবস্থা অত্যন্ত উদ্বেগজনক এবং এর দ্রুত পরিবর্তন প্রয়োজন।
আমি এই অবস্থার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানাই—চলুন আমরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধকে অগ্রাধিকার দিই। আমাদের প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা আজীবন সত্য ও আদর্শের পতাকা উঁচু করে রেখেছিলেন।
ছাতকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা পুনঃপ্রতিষ্ঠায় আমি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। এখনই সময় সবাইকে সচেতন হওয়ার—অন্যথায় এ সংকট আমাদের সামনে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে
Leave a Reply