1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
জাতীয় সমাবেশ সফল করতে ছাতক পৌর জামায়াতের প্রচার মিছিল - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

জাতীয় সমাবেশ সফল করতে ছাতক পৌর জামায়াতের প্রচার মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার দেখা

জাতীয় সমাবেশ সফল করতে ছাতক পৌর জামায়াতের প্রচার মিছিল

ছাতকের সংবাদ ডেক্স :

আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে ছাতক পৌর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটার হাফেজ জাকির হোসাইন সঞ্চালনায় ও পৌর জামাতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সুরাও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা আমীর উপাধ্যক্ষ মাও.আকবর আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি, মাওলানা সালাউদ্দিন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ কে এম ফরিদ উদ্দিন, ইসলামি ছাত্রশিবির ছাতক পৌর শাখা সভাপতি তাজুল ইসলাম, উপজেলা সভাপতি মাসুদ, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজইসলাম আলী,ইসলামপুর ইউনিয়ন আব্দুল আজিজ, নোয়ারাই ইউনিয়ন সভাপতি হাফেজ কাউসার আলম, সাবেক কাউন্সিলর ফজলুর রহমান, প্রমূখ।

বক্তারা বলেন , প্রয়োজনীয় মৌলিক সংস্কার, বিগত ষোলো বছরের সকল গুম, খুন ও দূর্নীতির বিচার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করতে হবে। ন্যায় ও ইনসাফের আগামীর বাংলাদেশ গড়তে দলে দলে সবাইকে সেই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান তিনি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ১০:৪৭)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১৭ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশ সফল করতে ছাতক পৌর জামায়াতের প্রচার মিছিল

https://dhanikchhatakersangbad.com/