1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন ছাতকে সোনালী বাংলা বাজার ও যুব সমাজের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন। প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ

ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার দেখা
Oplus_0
৭৩

ছাতকের সংবাদ ডেস্কঃ
ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে এক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.একরাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ,ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়ের, মো.সাইফ উদ্দিন, সাঈদুর রহমান সাইদ, চরমহল্লা কেজাউরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাও.তাজ উদ্দিন আহমদ,সাংবাদিক আব্দুল আলিম,আনোয়ার হোসেন রনি,সাকির আমিন,তমাল পোদ্দার,খালেদ আহমদ,মোশাহিদ আলী,শিক্ষার্থী রুকিয়া আক্তার সুমি।অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে তাহমিদ আহমদ সহ আরো একজনকে সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল সুজিত বৈষ্ণব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন। গীতা পাঠ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন দাস। এ অনুষ্ঠানে ছাত্র সমন্বয়ক জুবায়েদ আহমদ সহ শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৯:০৫)
  • ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD