1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার দেখা
oplus_0
৭৮

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দেশীয় ফল মেলারও আয়োজন

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক হোসেন খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সুহরাব হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্লাত হোসেন, আলাউদ্দিন আলো, সুয়েব আহমদসহ অন্যান্য কর্মকর্তারা।

কংগ্রেস শুরুর আগে কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি ফিতা কেটে একটি দেশীয় ফল মেলার উদ্বোধন করেন। এতে স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শিত হয়, যা কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (রাত ১০:০২)
  • ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD