1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
চরমহল্লা ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

চরমহল্লা ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি গঠন

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮২৮ বার দেখা
Oplus_0
৮৩

ছাতক সংবাদ ডেক্স:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এ কমিটি ঘোষণা করা হয়।

গত ২১ জুলাই (সোমবার) বিকেলে ছাতক শহরের সোলেমান কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় ছাতক উপজেলা বিএনপির আহবায়ক মো: ফরিদ আহমদ এবং যুগ্ম আহবায়ক মো:ফজলুল করিম বকুলের স্বাক্ষরিত প্যাডে একাধিক ইউনিয়নের কমিটির সঙ্গে সঙ্গে চরমহল্লা ইউনিয়নেরও আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো:হুসিয়ার আলীকে আহবায়ক ও মো:ইলিয়াস আহমেদকে যুগ্ম-আহবায়ক মনোনীত করে মোট ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মো:আবুল কালাম,মো:ছালিক মিয়া,মো:রমজান উদ্দিন,মো: আবুল লেইছ,মো:সৈয়দুর রহমান,মো:দিলোয়ার হুসেন,মো:আব্দুল মতিন,মো:আনোয়ার আলী,মো: নুরুজ্জামান।

এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত আহবায়ক কমিটি ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করবে এবং আগামী দিনে জাতীয় রাজনীতিতে দলকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সহায়ক হবে।

নেতারা আশা প্রকাশ করেন, এই কমিটির নেতাকর্মীরা দলের নীতিমালা ও আদর্শ মেনে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে। একইসঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

উল্লেখ্য, বিএনপি বর্তমানে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নে ধারাবাহিকভাবে আহবায়ক কমিটি গঠন করছে, যা সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (বিকাল ৪:২৩)
  • ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD