1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ফেনীতে ভারী বর্ষণে নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবনের শঙ্কা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন ছাতকে সোনালী বাংলা বাজার ও যুব সমাজের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন। প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ

ফেনীতে ভারী বর্ষণে নদীর পানি বিপদসীমার ওপরে, প্লাবনের শঙ্কা

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার দেখা
Oplus_131072
৬৫

ডেস্ক রিপোর্ট:
টানা ভারী বর্ষণে ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে করে নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাগাতার বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহের ফলে নদীগুলোর পানি দ্রুত বেড়ে যায়। মুহুরি ও সেলোনিয়া নদীর আশপাশের এলাকার মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মঙ্গলবার রাতে মুহুরি ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৫টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারও মানুষ।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে।

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫ স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এর আগে বিগত ২০২৪ সালের আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় ২৯ জনের প্রাণহানিসহ হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

স্থানীয়রা আল্লাহর রহমত ও হেফাজত কামনা করে বলেন, “আল্লাহ ফেনীবাসীকে হেফাজত করুন এবং এ দুর্যোগ থেকে রক্ষা করুন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (রাত ১১:৪৭)
  • ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD