1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক, আটক ৩ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে তানযীমুস সুন্নায় দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন ছাতকে সোনালী বাংলা বাজার ও যুব সমাজের দোয়া এবং ইফতার মাহফিল সম্পন্ন। প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক, আটক ৩

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার দেখা
ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক, আটক ৩
ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক, আটক ৩
৯৭

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক, আটক ৩

নিউজ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকের জাতুয়া গ্রামের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
গুরুতর আহতাবস্থায় ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, জাতুয়া গ্রামের মসজিদ কমিটি গঠন নিয়ে
গ্রামের হুসিয়ার আলী ও এখলাছুর রহমান আখলন মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
পূর্ব বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২ ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এসময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উভয় পাশ্বে যানবাহনের দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় দেশীয় অস্ত্র সহ আফতাব উদ্দিন, লায়েক মিয়া ও গোলাম কিবরিয়া নামের ৩ ব্যক্তিকে আটক করেন। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গুরুতর আহত আবুল হাসনাত (৩৮), আরশ আলী (৫৫), আইছ উদ্দিন কালু (৪০), আবু ছায়িদ (২০), রবিউল ইসলাম (৫৫) ও আব্দুর নুর (২০) সিরাজ মিয়া (২০), আবু সুফিয়ান (২৩), দিলোয়ার হোসেন (২৫), জাকির হোসেন (২১), গিয়াস উদ্দিন (৬০), লালু মিয়া (৩৫), গাজি শাহ (৪০), মোহাম্মদ আলী (২২)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন গ্রেপ্তারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সন্ধ্যা ৭:১৪)
  • ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD