1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য শতভাগেরও বেশি রাজস্ব আদায় করেছেন এসিল্যান্ড মোঃ আবু নাছির - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য শতভাগেরও বেশি রাজস্ব আদায় করেছেন এসিল্যান্ড মোঃ আবু নাছির

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮২ বার দেখা

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

শতভাগেরও বেশি রাজস্ব আদায় করেছেন এসিল্যান্ড মোঃ আবু নাছির

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ে অসামান্য সাফল্য অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির। ২০২৪-২৫ অর্থবছরে তিনি শতভাগেরও বেশি রাজস্ব আদায় করে জেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছেন।

সেবার মান বৃদ্ধি, জনভোগান্তি হ্রাস এবং স্বচ্ছতা নিশ্চিত করে সাধারণ মানুষের কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়েছেন এই কর্মকর্তা। ভূমি অফিসে আগত প্রত্যেককে তিনি হাসিমুখে সেবা দিয়ে থাকেন, যা জনমনে প্রশংসিত হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছিল ১ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩৩৫ টাকা। সেখানে ২০২৪-২৫ অর্থবছরে আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকা—যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ লাখ টাকা বেশি।

২০২৪-২৫ অর্থবছরে ভূমি করের মোট দাবি ছিল ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৯৮৩ টাকা, যেখানে আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকা। অর্থাৎ আদায়ের হার ১০২.৭৮ শতাংশ।

সাধারণ ও সংস্থার যৌথ ভূমি উন্নয়ন কর মিলিয়ে ছাতক উপজেলায় মোট আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ১২ হাজার ৯৫৮ টাকা, যা সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে জগন্নাথপুর উপজেলা, যেখানে আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৭১০ টাকা।

এসিল্যান্ড মোঃ আবু নাছির জানান, “যোগদানের পর থেকেই জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও সহজ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে ভূমি কর পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সুনামগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনা এবং ছাতক উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এই সাফল্য সম্ভব হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের আন্তরিকতা এবং সচেতন নাগরিকদের সহযোগিতায় আমরা এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পেরেছি। আশা করি এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৯:১৬)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০৩ জুলাই ২০২৫

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য শতভাগেরও বেশি রাজস্ব আদায় করেছেন এসিল্যান্ড মোঃ আবু নাছির

https://dhanikchhatakersangbad.com/