1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪০০ বার দেখা
৬২

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জে খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৯শে জুলাই শনিবার ছাতকে গোবিন্দগঞ্জ শাহজালাল একাডেমির হলরুমে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দীন।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা শাখার সহকারী পরিচালক হাফিজ কামরুল ইসলাম,সুনামগঞ্জ জেলা যুব মজলিসের সভাপতি মোশাহিদ আলী।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরকে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে বিজয়ী করতে জোরালো প্রচার-প্রচারণার পরিকল্পনা গৃহীত হয়। পাশাপাশি, প্রতিটি পাড়া-মহল্লায় জনমত গড়ে তোলার লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়— দলীয় কর্মকৌশল আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করা হবে।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • সোমবার (সকাল ৮:৩৫)
  • ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD