1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ৪ জন গ্রেফতার চরমহল্লা ইউনিয়নে বিদ্যুতের চরম ভোগান্তি, অতিষ্ঠ হাজারো গ্রাহক ছাতকে পুলিশের অভিযানে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার ছাতকে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেফতার মানুষের দুর্ভোগে নীরব থাকেননি আলমগীর হোসেন, নিজ অর্থায়নে সংস্কার করলেন জাউয়া সাহিত্যিক পাড়ার বেহাল সড়ক সুনামগঞ্জের ছাতক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার, উদ্ধার ৫২ বোতল বিদেশি মদ” ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও কুড়িয়ে পাওয়া নবজাতক, রহস্য ঘনীভূত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ছাতকে কর্মশালা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ছাতক থানায় দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ

সুনামগঞ্জের ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় “পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)” স্কিমের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদপত্র বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, ছাতক সরকারি কলেজের প্রভাষক আব্দুল বাকির হাওলাদার এবং গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “মেধা ও মননের পাশাপাশি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা অর্জনের জন্য সময়ের সঠিক ব্যবহারের বিকল্প নেই। শিক্ষার্থীদের মৌলিক শিক্ষায় মনোনিবেশ করতে হবে এবং অভিভাবকদের উচিত তাদের পাশে থেকে নিরন্তর অনুপ্রেরণা জোগানো।”

অনুষ্ঠানের শেষে বিমান দুর্ঘটনায় হতাহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (রাত ৯:১৫)
  • ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
২২ জুলাই ২০২৫

ছাতকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

https://dhanikchhatakersangbad.com/