1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক ছাতকে চরমহল্লায় নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন। ছাতকে এতিমদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক। ছাতকে সিআর ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৩ বার দেখা
৪৫

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) ছাতক থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর-১২৫/২৫ (ছাতক) মামলার এজাহারভুক্ত আসামি সাবলু মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আসাদনগর গ্রামের বাসিন্দা এবং আব্দুর রমিদের ছেলে।
এছাড়াও বিশেষ ট্রাইব্যুনাল-০৫/২৬, জিআর-২১২/২৫ (ছাতক) মামলার আরেক আসামি অনিক (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলার টেংগারগাঁও গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: মিজানুর রহমান জানান, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

অজিত কুমার দাশ
ছাতক উপজেলা প্রতিনিধি
০১৭১৬৩৭৪১১৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সন্ধ্যা ৬:০৫)
  • ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD