ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) ছাতক থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর-১২৫/২৫ (ছাতক) মামলার এজাহারভুক্ত আসামি সাবলু মিয়া (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আসাদনগর গ্রামের বাসিন্দা এবং আব্দুর রমিদের ছেলে।
এছাড়াও বিশেষ ট্রাইব্যুনাল-০৫/২৬, জিআর-২১২/২৫ (ছাতক) মামলার আরেক আসামি অনিক (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলার টেংগারগাঁও গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: মিজানুর রহমান জানান, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
অজিত কুমার দাশ
ছাতক উপজেলা প্রতিনিধি
০১৭১৬৩৭৪১১৬