1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

সুনামগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার দেখা
২৪০

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জ, ২২ ফেব্রুয়ারি (রবিবার): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দের সম্মানে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ-এর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩, সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম জাকির হোসেন (পিপিএম), পুলিশ সুপার, সুনামগঞ্জ। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


সভায় নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। মতবিনিময় পর্বে জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, হাওরাঞ্চলের সমস্যা এবং চলমান সরকারি প্রকল্পসমূহের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ তাঁদের বক্তব্যে জেলার উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:৪৪)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD