1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
নির্বাচনী সফরে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

নির্বাচনী সফরে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার দেখা
২১৩


নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় আকাশপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালে পৌঁছে তিনি দলের নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বরিশালে পৌঁছানোর পর দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যান বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুর ১টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন। ফরিদপুরে পৌঁছে দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া তথ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন দলের মুখপাত্র। মাহদী আমিন বলেন, গত এক সপ্তাহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসব তথ্যের অসত্যতা বিভিন্ন স্বীকৃত ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে একটি মহল বিএনপির শীর্ষ নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিএনপির এই নির্বাচনী সফরকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দলের রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:১৩)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD