1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
নবীনগরে রিকশা প্রতীকের গণসংযোগ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন ছাতকে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান রইলো এতিম

নবীনগরে রিকশা প্রতীকের গণসংযোগ

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার দেখা
১৯৪

মো: আলমগীর হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফীর গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৮ জানুয়ারি) সকালে নবীনগর পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও রিকশা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমির মোখলেছুর রহমান, এনসিপি নবীনগর উপজেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌর সেক্রেটারি মো: সাইফুর রহমান বাশার, এনসিপি নেতা আক্তার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর উপজেলা শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আবুল বাশার, মোশাররফ মৃধা, শফিকুল ইসলাম, কামরুল হাসান সহ ১০ দলীয় জোটের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় আমজাদ হোসেন আশরাফী বলেন, “স্বাধীনতার পর নবীনগরে আমিই একমাত্র আলেম প্রার্থী। এই প্রথম নবীনগরবাসী কোনো আলেমকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আমার কোনো টাকা-পয়সা নেই। একজন আলেম হিসেবে আপনারা আমাকে ভোট দেবেন। আমি নির্বাচিত হলে শুধু আমি নয়, এ দেশের আলেম, মাওলানা ও মুফতিরাই বিজয়ী হবে। আমি অবৈধ টাকা দেব না এবং ইনশাআল্লাহ নির্বাচিত হলেও কোনো অবৈধ টাকা গ্রহণ করব না। আমি আপনাদের জন্য আছি, আপনারা আমার জন্য রিকশা মার্কায় ভোট দিন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:০৮)
  • ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD