1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
নেত্রকোনায় মাদীনাতুল খাইরী আল-ইসলামীর ৫৮তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

নেত্রকোনায় মাদীনাতুল খাইরী আল-ইসলামীর ৫৮তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৯ বার দেখা
২৮৮


ছাতকের সংবাদ ডেক্স ঃ
নেত্রকোনা সদর উপজেলায় আন্তর্জাতিক সেবা সংস্থা মাদীনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে সংস্থার ৫৮ তম প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ২৫শে ফেব্রুয়ারী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রজেক্টের শুভ উদ্বোধন করেন মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ ফয়েজ আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার মাষ্টার মিজানুর রহমান শিপন এবং ফিল্ড ওয়ার্কার মনির মিয়া।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাণ কমিটির সভাপতি মোঃ আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাশিয়ার এস এম সেলিম রেজা এবং ইমাম আব্দুর রকিব। এছাড়া প্রজেক্ট বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য মোঃ আলতু মিয়া, মোঃ রাস্তু মিয়া, মোঃ সাদ্দাম মিয়া, মোঃ শহিদ মিয়া ও শাহজাহান মিয়াসহ এলাকার সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, এই প্রজেক্টটি বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে আর্তমানবতার সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আন্তর্জাতিক এই সংস্থাটি বাংলাদেশে তাদের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ৫৮ তম প্রজেক্টটি নেত্রকোনায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রজেক্টের সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:৪৬)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD