1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাসীদের উদ্যোগে দুস্থ দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তা”র। ছাতকের কৈতক হাসপাতালে ব্র‍্যাকের জলবায়ু পরিবর্তন বিষয়ক রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ আটক ২ ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ইফতার মাহফিল ও সংবর্ধনা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতা আব্দুস সালাম নোমানের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার দেখা
৭১

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালভিটা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই ধাপে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। অভিযানে অংশগ্রহণ করেন বাঙ্গালভিটা বিওপির বিজিবি সদস্য, সেনাবাহিনী, আনসার ও পুলিশ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া নামক স্থান থেকে সীমান্ত পিলার ১১৯০/১৭-এস-এর নিকটবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়:

ভারতীয় শাড়ি – ৭১২ পিস

লেহেঙ্গা – ২০ পিস

থান কাপড় – ১,২০০ গজ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। এসব মালামাল শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির অধিনায়ক জানান,

“সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”

এদিকে স্থানীয়দের মাঝে বিজিবি, প্রশাসন ও অন্যান্য বাহিনীর এই সমন্বিত অভিযানের প্রশংসা লক্ষ্য করা গেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তপথে চোরাচালান হয়ে আসছিল। এমন অভিযান অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • সোমবার (রাত ১:০৩)
  • ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD