1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জের শাল্লায় অফিস কক্ষ থেকে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩ আসামি গ্রেফতার ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক ছাতকে চরমহল্লায় নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

সুনামগঞ্জের শাল্লায় অফিস কক্ষ থেকে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮২ বার দেখা
Oplus_131072
৬৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পিপলু সরকার (৩৫) নামে এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে কার্যালয়ের ভেতরের ওয়াশরুমের দরজায় নিজের গায়ের শার্ট দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

পিপলু সরকার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘদিন ধরে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিপলু সরকারের স্ত্রী সোমবার বিকেল ৩টা থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। কিন্তু বারবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি স্বামীর এক বন্ধুকে বিষয়টি জানান। পরে ওই বন্ধু সরাসরি অফিসে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তৎক্ষণাৎ স্থানীয়দের খবর দেন।

ঘটনার বিষয়ে শাল্লা উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার বলেন, “আমি কিছুই জানি না। এটি কোনো অফিসিয়াল বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলে মনে হয় না। পারিবারিক কোনো কারণে এমনটা হয়ে থাকতে পারে। আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি।”

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি নিজের গায়ের শার্ট ব্যবহার করে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিজে অফিসে গিয়ে পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এদিকে পিপলু সরকারের আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। পরিবার ও সহকর্মীদের মধ্যে এ নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (বিকাল ৫:৪৪)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD