1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম অধিকতর সক্রিয়করণ ও জনগণের মাঝে আইনি সেবা সহজলভ্য করার লক্ষ্যে এক দিনব্যাপী সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ব্যবস্থাপক নির্মল রায়। তিনি গ্রাম আদালতের গুরুত্ব, কার্যক্রম পরিচালনা, মামলার ধরন ও সমাধান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাধারণ জনগণ দ্রুত বিচার পায়, যা মামলা-মোকদ্দমার ঝামেলা ও খরচ অনেকাংশে কমিয়ে আনে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন। তিনি বলেন, “গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়ে বিরোধ ও সমস্যাগুলো সহজে মীমাংসা করা সম্ভব হবে। এতে সাধারণ মানুষ হয়রানি ও অযথা সময় নষ্ট হওয়া থেকে মুক্তি পাবে।”

Oplus_0

সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন সচিব পিংকু দাস, সহকারী সচিব বিকাশ দাস, ইউপি সদস্য মো. আখল আলী, মো. গিয়াস মিয়া, অজিত কুমার দাশ, আলাল উদ্দিন, মো. সালেহ, সদস্যা রিনা বেগম ও আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন মো. আব্দুল হক, নুর ইসলাম, কামাল আহমদ, বুরহান উদ্দিন, মনির উদ্দিন প্রমুখ।

অতিথিরা বক্তব্যে বলেন, গ্রাম আদালতকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে গ্রাম আদালতের বিষয়ে সচেতন করে তুলতে হবে, যাতে তারা মামলা আদালতে না ছুটে স্থানীয়ভাবে সমস্যার সমাধান করতে আগ্রহী হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের প্রসেনজিৎ বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত)। তিনি বলেন, “গ্রাম আদালত নিয়ে মানুষের মাঝে যত বেশি সচেতনতা তৈরি করা যাবে, তত বেশি আইনি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

আলোচনা সভা শেষে প্রশ্নোত্তর পর্বে ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয়রা বিভিন্ন প্রশ্ন রাখেন এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও পরিষ্কার ধারণা লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ১০:৪৩)
  • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD