1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস খাদে, আহত যাত্রীদের হাসপাতালে - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস খাদে, আহত যাত্রীদের হাসপাতালে

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথ থানা এলাকায় টাঙ্গাইল থেকে সুনামগঞ্জগামী নাইট কোচ তায়েফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৪৬৯) দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার ভোরে গোবিন্দগঞ্জ পয়েন্টের অদূরে দিঘলী ইসলামপুর (পূর্বপাড়া) আমিনা মঞ্জিলের বিপরীতে সড়কের পাশের খাদে বাসটি পড়ে যায়।

দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও ছাতক ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (ভোর ৫:১১)
  • ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
২৩ আগস্ট ২০২৫

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস খাদে, আহত যাত্রীদের হাসপাতালে

https://dhanikchhatakersangbad.com/