1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
দোয়ারাবাজারে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুফাঁদ পরিত্যক্ত বাস, সংঘর্ষে গুরুতর আহত ইসতিয়াক ও সোহাগ ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার-সিআরবি,ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল হকের নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া, বদলে যাচ্ছে জাউয়াবাজার ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার

দোয়ারাবাজারে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার দেখা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু এবং সঞ্চালনা করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুহেল আলম। সভার শুরুতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়, যারা গোপন ভোটের মাধ্যমে নুরুল ইসলামকে আহ্বায়ক এবং মুফতি আবু তাহের মিসবাহকে সদস্য সচিব নির্বাচিত করেন।

এছাড়া তিনজন যুগ্ম আহ্বায়কসহ মোট ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃত্বে তরুণ, অভিজ্ঞ ও সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে হাওর ও নদী রক্ষায় কার্যকর ভূমিকা রাখা যায়।

অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য রাখেন মোঃ ওবায়দুল হক মিলন, ওবায়দুল মুন্সী এবং রাজু আহমেদ। জেলা সদস্য আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। বক্তারা বলেন, হাওর ও নদী অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

এসময় দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৫:৫৬)
  • ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
১৫ আগস্ট ২০২৫

দোয়ারাবাজারে হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

https://dhanikchhatakersangbad.com/