1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক ছাতকে চরমহল্লায় নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন।

ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৭ বার দেখা
৬৬

ছাতকের সংবাদ ডেক্স :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরব সরকারের দেওয়া মোট ২৮ কার্টুন খেজুর ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বণ্টন করা হয়েছে। এর মধ্যে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৪ কার্টুন খেজুর প্রদান করা হয়, যাতে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ পবিত্র রমজান মাসে এই উপহার থেকে উপকৃত হতে পারেন।


এছাড়া অবশিষ্ট ১৪ কার্টুন খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা, জামে মসজিদ এবং হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই খেজুর পৌঁছে দেওয়ার মাধ্যমে রমজানের আনন্দ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
খেজুর বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা। তাঁর তত্ত্বাবধানে পুরো বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাওয়া এই উপহার স্থানীয় মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবে। স্থানীয় বাসিন্দারাও এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ৬:১৬)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD