1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক ছাতকে চরমহল্লায় নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন। ছাতকে এতিমদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক। ছাতকে সিআর ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার ছাতকে বাতির কান্দি পাটিভাগ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কমিটি গঠন।

ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫১ বার দেখা
৭৫


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান অভিযানে বিদেশি মদসহ দুইজন এবং চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে তাদের আটক করে ছাতক থানা পুলিশ।
পুলিশ জানায়, ৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দে ছাতক থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার দুই আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ছাতক উপজেলার মন্ডলীভোগ দক্ষিণ গ্রামের মৃত বশির মিয়ার ছেলে রহিম মিয়া (৪৩) এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের নেতরছই গ্রামের ইন্তাজ আলীর ছেলে মো. জুবেদ আলী (২৫)। তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-১০, তারিখ ৫ মার্চ ২০২৬ খ্রিঃ, জিআর নং-৫৯, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের রয়েছে।
অপরদিকে একই দিনে চুরি মামলার অভিযানে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার হরিপুর (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুর রহিম ওরফে কালাইয়ের ছেলে জালাল আহমদ ওরফে শহিদ (৪৪) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাতক থানার এফআইআর নং-১১, তারিখ ৬ মার্চ ২০২৬ খ্রিঃ, পেনাল কোডের ৪৫৭/৩৮০/৫১১ ধারায় মামলা রয়েছে।
ছাতক থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ৭:৩১)
  • ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD