1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার দেখা
১৯৭

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ বাজারে ১০ হাজার টাকা জরিমানা আদায়, রমজানজুড়ে অভিযান অব্যাহত

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে কাঁচাবাজার, মাছ বাজার, ডিম ও মাংসের দোকান, মুদি দোকান এবং ফলের বাজার পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়। এ সময় ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমা জানান, রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা নিয়মিত বাজার তদারকির মাধ্যমে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (রাত ১০:২৮)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD