1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন

অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার দেখা
১৯১

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ছাতক উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সহযোগী সাজিদ মিয়াকেও আটক করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মনির উদ্দিন তালুকদার নোয়ারাই ইউনিয়নের সাবেক সদস্য ও লক্ষিবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। অপর আটককৃত সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মত্তকিন আলীর ছেলে এবং একটি এক্সকাভেটরের চালক বলে জানা গেছে।

জানা যায়, নাইন্দার হাওর এলাকায় সরকারি ও ফসলি জমি থেকে অবৈধভাবে উপরিস্তরের মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমান আদালত অবৈধভাবে মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ফসলি জমি ও সরকারি জমির মাটি কাটার বিষয়ে কোনো ছাড় নেই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ৭:১০)
  • ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD