1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে সুরমা নদীর ভাঙন থেকে মল্লিকপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

ছাতকে সুরমা নদীর ভাঙন থেকে মল্লিকপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার দেখা
১৮০


ছাতকের সংবাদ ডেক্স :
সুরমা নদীর তীব্র ভাঙনের কবল থেকে ছাতক উপজেলার মল্লিকপুর গ্রাম ও আশপাশের এলাকা রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাতক–আন্ধারীগাঁও–সুনামগঞ্জ সড়কটি যুগ যুগ ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মানুষের শিল্পনগরী ছাতক ও ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতি বছর বর্ষা মৌসুমে সুরমা নদীর ভাঙনে বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।
বিশেষ করে মল্লিকপুর গ্রামের পীর সাহেব বাড়ির নিকটবর্তী অংশে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে এবং ভাঙন ইতোমধ্যে সড়কের পাকা অংশের কাছাকাছি পৌঁছে গেছে। এখনই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে মল্লিকপুর গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে বক্তারা সতর্ক করেন।
মানববন্ধন থেকে জরুরি ভিত্তিতে বর্ষার আগেই প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সুরমা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই সড়কসহ মল্লিকপুর গ্রাম, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয় ও মল্লিকপুর জামে মসজিদ রক্ষার আহ্বান জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য খসরু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কবি রুহুল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন এবং হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন ব্যবসায়ী জালাল উদ্দিন শান্ত, সমাজসেবী মিজানুর রহমান হাছনু, হেলাল উদ্দিন, কাজী আবুল কালাম আজাদ, কাজী শরীফ আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাসুদ আহমদ, আবু রায়হান, হাসান আহমেদ কুঠি, জিল্লুর রহমান খান, জয়নাল উদ্দিন, কবির আহমদ, শাহ হেলাল উদ্দিন, মহিম উদ্দিন, আইয়ুবুর রহমান, রমজান আলী, আলমগীর হোসেন, মাওলানা মহি উদ্দিন, আতিকুর রহমান, বদরুদ্দোজা, কয়সর আহমেদ, নেমান, রায়হান আহমদ, আসকর আলী, তোফায়েল আহমেদ, রফিক উদ্দিন, সুহেল, আমিরুল ইসলাম, শানুর আলীসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (রাত ১০:৩১)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD