
ছাতকের সংবাদ ডেক্স :
বাংলাদেশ প্রযন্ম সাংস্কৃতিক পরিষদ ও প্রকৃতি রক্ষা আন্দোলনের উদ্যোগে বুধবার দুপুরে রাজধানী ঢাকা মগবাজারস্থ জলপাই চাইনিজ রেস্টুরেন্টের ভি আই পি হল রুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। প্রকৃতি রক্ষা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন ও সাংবাদিক সাকির আমিনের যৌথ সঞ্চালনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রণিবিদ্যা বিভাগের প্রফেসর ড.হামিদা খানমের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, প্রফেসর ড. এম এ সামাদ,ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, কবি মুহিত খান, ডা. সামিনা আরিফ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক ব্যবসায়ী ইব্রাহিম আলী প্রমূখ।অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রধান অতিথি ড.প্রফেসর কামাল উদ্দিন আহমেদের হাত থেকে পদক গ্রহন করেন সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন।
Leave a Reply