1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জসীম উদ্দিনের অর্থায়নে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর শনিবার সকালে ছাতক উপজেলার চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। সমাজের সামর্থ্যবানদের উচিত দেশের শিক্ষা উন্নয়নে এগিয়ে আসা। জসীম উদ্দিনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই এবং সঞ্চালনা করেন সমাজসেবক ও চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট বিডির সম্পাদক সিরাজ মিয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, মাওলানা নসীবুল হক নসীব, সাংবাদিক নুর মিয়া, সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ, সহকারী শিক্ষিকা ঝর্না বেগম, সমাজসেবক আব্দুর রহমান, জয়নাল আবেদীন, সাংবাদিক তাজিদুল ইসলাম ও জামিল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের দানশীল মানুষদের এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। প্রবাসে থেকেও জসীম উদ্দিনের মতো মানুষরা দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করছেন—এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন এবং তাদের শিক্ষাজীবনে সফলতা কামনা করেন।

বিদ্যালয়প্রধান আব্দুল হাই বলেন, “আমাদের গ্রামের এই স্কুলের অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র পরিবারের সন্তান। প্রবাসী জসীম উদ্দিন ভাইয়ের এ সহায়তা শিক্ষার্থীদের মনোবল বাড়াবে।”

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ১০:৪৫)
  • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD