1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৯০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে গেঞ্জি বিতরণ করেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন,

“আমি মাটি ও মানুষের পাশে থেকে ছাতক-দোয়ারাবাসীর উন্নয়নে কাজ করতে চাই। যদি আমাকে মানুষের খেদমত করার সুযোগ দেওয়া হয়, তবে বেকার, অসহায়, দরিদ্র ও সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে শতভাগ দারিদ্র্য দূরীকরণে কাজ করব। এতে করে দেশ ও এলাকা এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন,

“দেশের হতদরিদ্র মানুষের অধিকার ও অনুভূতি রক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। এজন্য সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ দূর করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সেই বাংলাদেশ গড়া সম্ভব।”

অনুষ্ঠানে স্থানীয় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ এমন উদ্যোগের জন্য জাবা ফাউন্ডেশন ও আলহাজ্ব জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ১০:৫৬)
  • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD