1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য নিয়ে গ্লোবাল ফান্ড পাইলট প্রজেক্ট: ছাতকে ব্রাকের উদ্যোগে কার্যক্রম শুরু - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন: শীতার্তদের মাঝে ছাতক উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ। ছাতকে সলিউশন লার্নিং ইংলিশের কুইজ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী পেল সম্মাননা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুস সালাম ছাতকে জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের কোর্স সমাপনী ও সনদ পত্র বিতরণ। চরমহল্লায় সানরাইজ কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জের ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য নিয়ে গ্লোবাল ফান্ড পাইলট প্রজেক্ট: ছাতকে ব্রাকের উদ্যোগে কার্যক্রম শুরু

  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার দেখা
Oplus_0

ছাতকের সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাকের উদ্যোগে এবং গ্লোবাল ফান্ডের সহায়তায় একটি পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

২৩ জুলাই (বুধবার) ছাতকের কৈতক হাসপাতালে তিনটি ইউনিয়নের সমাজকর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন ব্রাকের (সিসিএইচ) কর্মকর্তা মাহমুদুর রহমান।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুয়েব আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ফায়ার সার্ভিসের এলাকা প্রধান কর্মকর্তা জালাল আহমদ।

Oplus_0

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী আছমা বেগম, চরমহল্লা ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়নের ইউপি সদস্য আ. নুর, আমতর আলী, আব্দুল জলিল, দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি হারান ধর, সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ,
মো: রাসেল,মো:সাইদুল হক,মো: হাফিজুর রহমান,দিলোয়ার হুসেন,জুবায়ের আহমদ,আবুল বশর, ফয়জুর রহমান,কামরুল ইসলাম,তানভীর হুসেল,আশিকুল হক,রীনা বেগম,আজিজুর রহমান, আব্দুল খালিক,আব্দুর রহমান,জাহিদ হোসাইন,মিছবাউল ইসলাম, জাহিদ,বদরুল আলী,আজহারুল ইসলাম,জুবায়ের আহমেদ, আবুতাহেরসহ অনেকেই।

Oplus_0

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৩ সাল থেকে গ্লোবাল ফান্ড বিশ্বব্যাপী স্বাস্থ্য ও জলবায়ু ইস্যুতে কাজ করে যাচ্ছে। ব্রাক এই প্রকল্পের মাধ্যমে ছাতক উপজেলার প্রতিটি ইউনিয়নে ৯ জন করে সমাজকর্মী নিয়ে গ্রামীণ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প ছাতকে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • মঙ্গলবার (সকাল ৮:৩০)
  • ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১লা শাবান, ১৪৪৭ হিজরি
  • ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD