1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার দেখা
Oplus_131072

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাতকের সংবাদ ডেক্স :

সারা দেশের মতো সুনামগঞ্জের ছাতকেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ছাতক উপজেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফারুখ আহমেদ নোমানী।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমএসএফ-এর সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুখ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল রহমান চৌধুরী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক উপজেলা খেছাতক পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সামছুর রহমান বাবলু, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন ও সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ব্যবসায়ী ইব্রাহিম আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, জামায়াতে ইসলামীর ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ক্রীড়াবিদ আলী আহমদ তালুকদার ও লাল মিয়া, বিএমএসএফ-এর সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ রুনু, ধর্মবিষয়ক সম্পাদক জানে আলম,এ আর সায়েমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মফস্বলের সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ সংগঠন যেন আরও শক্তিশালী হয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায্যতা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারে—এমনটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিশেষ অতিথি মাওলানা আবুল হাসনাত-এর পরিচালনায় এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শনিবার (রাত ১১:৩৮)
  • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD