1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতক থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৭ আসামি গ্রেফতার, - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলায় গ্রেফতার ২ “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ও সাধারণ সভা অনুষ্ঠিত ছাতকে হত্যা মামলার আসামি গ্রেফতার ছাতকে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছাতকে চারগ্রামের যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ সম্পন্ন ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সম্মেলন সম্পন্ন ছাতকে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তান রইলো এতিম

ছাতক থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৭ আসামি গ্রেফতার,

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৮৬ বার দেখা
৩৭২

উদ্ধার ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন; আদালতে সোপর্দ

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে চুরি মামলার ঘটনায় সাতজন আসামিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ০২ মার্চ সোমবার দায়েরকৃত মামলা নং-০৩(০৩)২০২৬, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্ত চলাকালে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ জামিরুল (২৫), পিতা-মৃত আমির হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-চরেরবন;
মোঃ কাজল মিয়া (৩০), পিতা-মোঃ ইরা মিয়া, মাতা-মোসাঃ রংবাহার;
আচরব আলী (৩৪), পিতা-মৃত তুতু মিয়া, মাতা-মৃত রাবেয়া বেগম;
মোঃ রাজ্জাক (২৫), পিতা-তেরা মিয়া, সাং-চরেরবন;
মোঃ জাহিদ হাসান (২২), পিতা-সৈয়াদুর রহমান, মাতা-কালিমুন্নেছা, সাং-দিঘলী চাকলপাড়া;
মোঃ মারুফ (২৮), পিতা-মৃত হাবিবুল্লাহ, মাতা-মোসাঃ রাবেয়া বেগম, সাং-চরেরবন;
মিলন মিয়া (৪০), পিতা-মৃত ছানা মিয়া, মাতা-ছায়া খাতুন, সাং-চরেরবন।
তাদের সকলের বাড়ি থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ বলেন, “অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চুরি ও অন্যান্য অপরাধ রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ২:০৪)
  • ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
  • ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD