1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সুনামগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন, বালু ভর্তি বাল্কহেডসহ ৩জন আটক ছাতক থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৭ আসামি গ্রেফতার, প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েলে পানি নেই পানির জন্য গ্রামাঞ্চলে হাহাকার, জনজীবন বিপর্যস্ত ছাতক-এ অবৈধভাবে ১৫০ গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ছাতকে মসজিদের হিসাব নিয়ে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষ নি’হ’ত ১ সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায়

ছাতকে ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা
১৮

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বৈধ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ছাতক সংবাদ ডেক্স:

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খাঁন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাসের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আবু হুরায়রা ছুরত ব্যবসায়ী রবীন্দ্র কুমার দাস, মনজিত ঘোষ, মানিক আচার্য্য, রতন নাগ, পিংকু দাস, সমিরন দাস, তূর্য রায় প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বৈধ কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিষয়টি অবহিত করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী ভাবধারার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর কেন্দ্রীয় কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, রমেশ দত্তকে আহবায়ক এবং অধ্যক্ষ এস. আনন্দ সাহাকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটিই পূজা উদযাপন ফ্রন্টের বৈধ ও অনুমোদিত কেন্দ্রীয় কমিটি হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

Oplus_0

ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে—কেবলমাত্র রমেশ দত্ত ও অধ্যক্ষ এস. আনন্দ সাহার নেতৃত্বাধীন কমিটিই পূজা উদযাপন ফ্রন্টের অফিসিয়াল দায়িত্বে রয়েছে। অন্য কোনো ব্যক্তি বা কমিটির সাথে ফ্রন্টের কোনো সম্পর্ক নেই। একইসাথে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে নতুন কমিটি গঠনের দায়িত্বও এ কেন্দ্রীয় কমিটিকে দেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা মণ্ডপ কমিটিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে—বৈধ কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য।

সাক্ষাৎকালে আলোচনায় ওসি মো. সফিকুল ইসলাম খাঁন বলেন,

“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। মফস্বলে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে প্রশাসনের সঙ্গে কাজ করতে হবে। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

এসময় ফ্রন্টের পক্ষ থেকে সদ্য গঠিত নতুন আহ্বায়ক কমিটির একটি অনুলিপি ওসির হাতে তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:০১)
  • ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD