1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে সৌদি আরবের উপহার ২৮ কার্টুন খেজুর বিতরণ ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে ফজল মিয়ার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছাতকে পুলিশের অভিযানে চোরাচালান পণ্যের বড় চালান উদ্ধার, আটক ২ ছাতকে পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার ছাতকে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার, চুরি মামলার আরেক আসামি আটক ছাতকে চরমহল্লায় নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন ছাতক পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন।

ছাতকের মঈনপুরে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৬ বার দেখা
১১২


নিজস্ব প্রতিবেদক, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর গ্রামে বিএনপি নেতা নূর উদ্দিনের উদ্যোগে তাঁর নিজ বাসভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মাহফিল সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে যৌথ মিলাদ ও দোয়া পরিচালনা করেন দোলার বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ক্বারি আছকির আলী এবং স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।


ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাফি আহমদ, লুৎফর রহমান ফরুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ হুসেইন মুন্না, যুবদল নেতা হাসান আহমদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ রমজানের শিক্ষা থেকে মানবতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • শুক্রবার (সকাল ৬:১৪)
  • ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD