1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে মিলন এমপি, কৃষি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
ছাতকে ইউএনও ডিপ্লোম্যাসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাতকে ইউপি চেয়ারম্যানদের ভালোবাসায় সিক্ত ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু ছাতকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত,কামারগাওঁ কে হারিয়ে বৌলা বিজয়ী ছাতকের মঈনপুরে চান্দর গোষ্ঠী যুবসমাজের উদ্যোগে ৪জন প্রবাসীকে সংবর্ধনা ছাতকে অঞ্চলভিত্তিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা। ৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায় ছাতকে মাঠ দিবস ও আউশ ধানের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠিত ছাতকে ৯৫ ব্যাচের পারিবারিক ও বন্ধুত্বের মিলনমেলা অনুষ্ঠিত ছাতকে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

ছাতকে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে মিলন এমপি, কৃষি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার দেখা
১৯৯


ছাতকের সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, সরকার কৃষি খাতে ব্যাপক ভর্তুকি দিয়ে যাচ্ছে এবং খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি জানান, শিগগিরই কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে কৃষকরা সহজেই সব ধরনের সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে দেশের কৃষি খাত আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১,২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এ উদ্যোগ—বিশেষ করে কৃষি কার্ড চালুর ঘোষণায় তারা পাচ্ছেন আরও বিস্তৃত সরকারি সহায়তার আশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৪:৫৮)
  • ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD