ছাতকের সংবাদ ডেক্স :সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার থেকে আশাকাছর পয়েন্ট পর্যন্ত সড়কটি জনদুর্ভোগের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ওই সড়কে অটোরিকশা উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জানা যায়, জাউয়াবাজার ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়ন ও আন্ধারীগাঁওয়ের গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় ছয় মাস আগে কেটে ফেলা হলেও আজ পর্যন্ত কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে এলাকা জুড়ে ভোগান্তি বেড়েই চলেছে। Oplus_0 উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও এখনো কাজ শুরুর সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ সম্পন্ন না হলে তারা কঠোর আন্দোলনে, এমনকি মানববন্ধনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
২৫
ছাতকের সংবাদ ডেক্স : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার থেকে আশাকাছর পয়েন্ট পর্যন্ত সড়কটি জনদুর্ভোগের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ওই সড়কে অটোরিকশা উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
জানা যায়, জাউয়াবাজার ইউনিয়ন, চরমহল্লা ইউনিয়ন ও আন্ধারীগাঁওয়ের গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় ছয় মাস আগে কেটে ফেলা হলেও আজ পর্যন্ত কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে এলাকা জুড়ে ভোগান্তি বেড়েই চলেছে।
Oplus_0
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও এখনো কাজ শুরুর সুনির্দিষ্ট কোনো আশ্বাস মেলেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ সম্পন্ন না হলে তারা কঠোর আন্দোলনে, এমনকি মানববন্ধনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
Leave a Reply