1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মা-বাবার সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে প্রায় তিন ঘণ্টা তল্লাশির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর নাম মাসুম মিয়া (৫)। সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫–১৬ জনের একটি পর্যটক দল তাহিরপুর থানা ঘাটে এসে লালনতরী নামের একটি পর্যটকবাহী হাউসবোটে ওঠেন। তারা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলেন। পথে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশু মাসুম।

ঘটনার সঙ্গে সঙ্গেই শিশুর বাবা কবির হোসেন পানিতে লাফিয়ে পড়লেও সন্তানকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর পিতা কবির হোসেন বলেন,

“আমার একমাত্র সন্তানকে নিয়ে আনন্দ করতে টাঙ্গুয়ার হাওরে এসেছিলাম। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। নিজের চোখের সামনে পানিতে তলিয়ে গেলো, কিছুই করতে পারলাম না।”

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা। অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গুয়ার হাওরের এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয়দের মনে গভীর শোকের ছায়া ফেলেছে। পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (দুপুর ২:৫৭)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD