1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দ ে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

রবিবার (২৭ জুলাই) বিদ্যালয় ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বর্ষাকালে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রবাসে অবস্থান করলেও জসিম উদ্দিন সবসময় এলাকার শিক্ষাব্যবস্থা ও সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই সদিচ্ছা ও মানবিক ভাবনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আমিনুল হক। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, প্রবীণ অভিভাবক হাজী মকবুল আলী, সমাজসেবী আছলম উদ্দিন, ইউপি সদস্য ও সাংবাদিক অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক মলয় কান্তি দাস, জয়নাল আবেদীন এবং আমীর হুসেন আলী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা জসিম উদ্দিনের মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীরা এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাদের কণ্ঠে ফুটে ওঠে কৃতজ্ঞতার ধ্বনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (রাত ৩:০৫)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD