1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
চরমহল্লা ইউনিয়নের ভূলাখালী নিবাসী ইতালি প্রবাসী জাহেদ হোসেনের জানাযা সম্পন্ন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সুনামগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন, বালু ভর্তি বাল্কহেডসহ ৩জন আটক ছাতক থানা পুলিশের অভিযানে চুরি মামলার ৭ আসামি গ্রেফতার, প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েলে পানি নেই পানির জন্য গ্রামাঞ্চলে হাহাকার, জনজীবন বিপর্যস্ত ছাতক-এ অবৈধভাবে ১৫০ গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ছাতকে মসজিদের হিসাব নিয়ে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষ নি’হ’ত ১ সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায়

চরমহল্লা ইউনিয়নের ভূলাখালী নিবাসী ইতালি প্রবাসী জাহেদ হোসেনের জানাযা সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার দেখা
১৯৪

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নের ভূলাখালী গ্রামের বাসিন্দা জনাব নুরুল আমিনের বড় ছেলে, ইতালি প্রবাসী জাহেদ হোসেনের জানাযা আজ বিকাল ৫টা ১৫ মিনিটে ভূলাখালী গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪টায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং কান্নার রোল পড়ে যায়। পরে আসর নামাজের পর দক্ষিণের মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কদর মিয়া, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস আহমেদ, জহিরুল ইসলাম, জসিম তালুকদার, আনোয়ার হোসেন প্রমুখ।
জানাযায় উপস্থিত মুসল্লিদের সামনে পরিবারের পক্ষ থেকে মরহুম জাহেদ হোসেনের জন্য দোয়া কামনা করেন তার চাচাতো বড় ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব মাহবুবুল আলম সিজ্জুল।
জানাযা শেষে মরহুম জাহেদ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (দুপুর ২:৩৬)
  • ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD