1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
যায়যায়দিন পত্রিকায় নিয়োগপেলেন সাংবাদিক জুয়েল ছাতকে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ প্রবাস রাজনীতি অঙ্গনে টাওয়ার হ্যামলেটসের লড়াইয়ে ছাতকের আব্দুল মুমিন ছাতকে নিজের ঘরে বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু ছাতকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছেলের দায়ের কূপে পিতা সহ আহত ১০, ছাতকে চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার দেখা
১২৩

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জ জেলার নোয়ারাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, বাতিরকান্দি গ্রামে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ বাচ্চু মিয়া সহ ৮ জনের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহাম্মদ বাচ্চু মিয়া, রুবেল মিয়া, লায়েক মিয়া, জাবেদ, নাজিম উদ্দিন, সালাউদ্দিন, সাইমুল ও সাদেক দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে এবং সাধারণ মানুষকে নিয়মিত হুমকি-ধামকি দিয়ে আতঙ্কিত করছে।

গ্রামের সাধারণ মানুষের অভিযোগ অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৩টায় ছায়েদ হোসেন ও ট্রাক্টর চালক চান মিয়াকে বাচ্চু মিয়া ও তার সহযোগীরা লোহার পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। আহতদের ছাতক উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। বক্তারা আরও বলেন, এই চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই ১০–১৫ টি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তারা বারবার আইনের ফাঁকফোকর ব্যবহার করে বাঁচতে সক্ষম হচ্ছে। তারা বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে এবং গ্রামে আতঙ্ক সৃষ্টি করছে।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং প্রশাসনের কাছে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান। মোবাইলের মাধ্যমে এ বিষয়ে সমর্থন জানিয়েছেন বিএনপি’র সিনিয়র নেতা জনাব গোলাম মোস্তফা।

অভিযুক্ত মোহাম্মদ বাচ্চু মিয়া ও তার পরিবার জানান, সম্প্রতি তারা মাটির গাড়ি যাথায়াতে ধুলাবালি নিষ্কাশনের জন্য পানি ব্যবহারের দাবী জানালে কিছু লোক ক্ষীপ্ত হয়ে গভীর রাতে হটাৎ করে তাদের উপর হামলা চালায়। এ সময় প্রায় বাড়ি, গাড়ি ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ভাঙচুর ও আহত হওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কালা মিয়া, আক্তার হোসেন, আব্দুল মমিন, সিরাজ মিয়া, আব্দুল কালাম, মইন উদ্দিন, লোকমান, কাচা মিয়া মাস্টার, কাবির মাস্টার, মাওলানা জামিল, অ্যাডভোকেট সুফি ইকবাল, নজরুল, ছায়েদ, সাহেল, আরিফ, ইসলাম, বারিক, সুহেল, ফখরুল, আতিক, সুমন ও সমছু সহ প্রমুখ। মানববন্ধনে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (বিকাল ৪:৪২)
  • ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক ছাতকের সংবাদ
Customized By SarBD