1. admin@dhanikchhatakersangbad.com : ছাতকের সংবাদ : ছাতকের সংবাদ
ছাতক থানা অভিযানে ৭ মাসের সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রবাসের মাটিতে সুনামগঞ্জের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ছাতকে ৮০ শতাংশ টিউবওয়েলে পানি নেই পানির জন্য গ্রামাঞ্চলে হাহাকার, জনজীবন বিপর্যস্ত ছাতক-এ অবৈধভাবে ১৫০ গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ছাতকে মসজিদের হিসাব নিয়ে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষ নি’হ’ত ১ সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর মেধাবী ছাত্র সৃজন বর্মন স্নেহ ৩ বার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ছাতক-এর জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,জরিমানা আদায় ছাতকে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান

ছাতক থানা অভিযানে ৭ মাসের সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার দেখা
১৫২


ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জ জেলার ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাতক থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, দায়রা-২৪৩/২৩ ও সিআর-২৭/২২ (কোম্পানীগঞ্জ) মামলায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দায়রা-৫৩১/২০ ও সিআর-২০১/২০ (ছাতক) মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া (নরমাল) সিআর-১১৬/২২ (কোম্পানীগঞ্জ) মামলারও ওয়ারেন্ট ছিল তার বিরুদ্ধে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সোহাগ মিয়া (পিতা-মৃত গোলাম আলী)। তার বাড়ি কোছবাড়ী গ্রামে, ডাক ও থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক পরোয়ানা জারি ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানা-এর অফিসার ইনচার্জ।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • সোমবার (সকাল ১১:৫৮)
  • ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
  • ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD