1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা ডিলার বহালের দাবিতে মানববন্ধন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
গোবিন্দগঞ্জ থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ শিক্ষার্থী,সন্ধান চায় পরিবার দীর্ঘ চার দশকের শিক্ষাসেবার স্বীকৃতি ছাতকে মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: তপোবন কিন্ডার গার্টেনের শিক্ষার্থী অর্ণব দাসের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সি.আর.বি ভোক্তা অধিকার ছাতক উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎউপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকসই ও পরিকল্পিত নগর গড়তে ছাতক পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে এলজিইডি-আইইউজিআইপির প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান দিরাইয়ের আদর্শ শিক্ষা নিকেতন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফাইযা হাসনাত চৌধুরী মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি

ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা ডিলার বহালের দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে সার ডিলার নিয়োগে পুনর্বিবেচনা এবং খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ছাতক উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে পৌরশহর ও উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে বৈধ লাইসেন্স নিয়ে তারা সার বিক্রি করলেও সম্প্রতি ঘোষিত ২০২৫ সালের সার নীতিমালায় খুচরা ডিলারদের বাদ দেওয়ায় তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এসময় বক্তব্য রাখেন-উপজেলা খুচরা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মোঃ লিল মিয়া আকাশ, সাধারণ সম্পাদক সালেক মিয়া, সহ–সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, অর্থ সম্পাদক সামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য-মোজাম্মিল হোসেন, বেলু দাশ, জয়নাল আবেদীন, আবুল কাসেম, রানা মিয়া, সিরাজুল রহমান, বিলাল মিয়া, আব্দুল হামিদ, জহিরুল ইসলাম, চেরাগ আলী, লোকমান হোসেন, কলিম উদ্দিন, সুন্দর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, খুচরা সার বিতরণ বন্ধ হলে সারাদেশে প্রায় ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে।

মানববন্ধন শেষে খুচরা ডিলার বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়-২০০৯ সালের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত খুচরা বিক্রেতারা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছেন। নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়া অন্যায়, অযৌক্তিক এবং কৃষি ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
তারা নতুন সার নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
Customized By SarBD
27 November 2025

ছাতকে সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনা ও খুচরা ডিলার বহালের দাবিতে মানববন্ধন

https://dhanikchhatakersangbad.com/