1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে টাকা চুরি করে ৩ তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত চুর আটক। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে টাকা চুরি করে ৩ তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত চুর আটক।

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৯ বার দেখা

ছাতকে টাকা চুরি করে ৩ তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত চুর আটক


নিউজ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের কলাহাটাস্থ ওয়াহিদ- রাবেয়া মার্কেটের ৩ তলায় টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় কোনো পথ না পেয়ে ৩ তলা থেকে লাফ দিয়ে সুরমা নদীর পানিতে পড়ে আত্মারক্ষ করে প্রাণেবেঁচে যায় কিশোর। অবিশ্বাস্য হলেও সত্য ওয়াহিদ – রাবেয়া মার্কেটের আড়ৎদার কাঁচামাল ব্যবসায়ী রমিজ রমিজ আলীর দোকানের সাবেক কর্মচারী বয়সে কিশোর কামিল আলী সোমবার সকাল সাড়ে ৮ টায় মার্কেটের ৩ তলায় রমিজ আলীর বাসার দরজা ও সিন্দুকের তালা ভেঙে ৫ লক্ষ ৩ হাজার টাকা একটি ব্যাগে ভরে ভবনের নিচে থাকা চুর ইসমাইল আলীর কাছে ছুড়ে দিয়ে সে মালিকের উপস্থিতি টের পেয়ে আত্মারক্ষার্থে ৩ তলা থেকে লাফ দিয়ে পড়েগেলে জনতা তাকে আটক করতে সক্ষম হয়। জনতার গণ পিটুনি খেয়ে টাকা গুলো তার সাথের চুর ইসমাইল আলীর কাছে দিয়েছে শিকার করলেও ইসমাইল আলী অস্বীকার করে। পরে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় বাজার কমিটির লোকজন থানায় পুলিশের কাছে সোপর্দ করলে ছাতক থানায় মামলা নং ০১/১৮৯ তাং ০১ -০৭-২০২৫ একটি চুরির মামলা দায়ের করেন রমিজ আলীর ছেলে মোস্তাকিম আলী বাদী হয়ে। চুর কামিল আলী উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনা বাদ গ্রামের সুহেল মিয়া ওরফে আব্দুল হামিদের ছেলে ও ইসমাইল আলী শহরের মন্ডলী ভোগ মহল্লার আব্দুল্লাহর ছেলে। ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা.আফছার উদ্দিন জানান বাজারে চুরি ডাকাতি ছিনতাই ও অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে গেছে। চুর আটক করে থানায় দিলে পুলিশ গ্রহন করতে চায় না।তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।সাধারণ সম্পাদক সাইদুল আলম মধু জানান ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রচেষ্টায় পৌর কতৃপক্ষের মাধ্যমে বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে তবু চুরি ডাকাতি রোধ করা যাচ্ছে না। সচেতন ব্যবসায়ী দের এগিয়ে আসতে হবে। প্রশাসনের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান মঙ্গলবার সকালে চুরদের আদালতে প্রেরন করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (সকাল ৭:০৪)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD