
ডেস্ক রিপোর্ট:
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির এ ফল ঘোষণা করেন।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১২৫ জন। এর মধ্যে পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
বোর্ডভিত্তিক ফলাফল:
সাধারণ শিক্ষা বোর্ড (৯টি): পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, পাসের হার ৬৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
মাদ্রাসা বোর্ড (দাখিল): পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, পাসের হার ৬৮.০৯%, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন।
কারিগরি বোর্ড: পরীক্ষার্থী ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, পাসের হার ৭৩.৬৩%, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
চলতি বছরের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত।
Leave a Reply