1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
বাঘায় দোকানের বাকির টাকা চাওয়ায় জামাইয়ের কান কেটে রডের আঘাতে আহত, শ্বশুর-শালার বিরুদ্ধে অভিযোগ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

বাঘায় দোকানের বাকির টাকা চাওয়ায় জামাইয়ের কান কেটে রডের আঘাতে আহত, শ্বশুর-শালার বিরুদ্ধে অভিযোগ

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার দেখা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক জামাইকে কানের অংশ কেটে ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শ্বশুর ও শালার বিরুদ্ধে। এ ঘটনায় আহত মামুন নামের ওই যুবকের বড় বোন মোসা. সেলিনা বেগম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে গত ২৯ জুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিম মাথায় মামুনের মুদি দোকানে। অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্র, লোহার রড, শাবল ও মেশিনের লোহার হ্যান্ডেল নিয়ে অভিযুক্তরা দোকানে হামলা চালায়।

প্রথমে অভিযুক্ত মো. মওলা (২৫) রড দিয়ে মামুনের মাথায় আঘাত করলে তার ডান কানে কেটে রক্তক্ষরণ হয়। এরপর আলিফ (২২) শাবল দিয়ে পিঠে আঘাত করলে মামুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে বুক বরাবর একাধিক আঘাত করা হয়। এতে মামুন গুরুতর আহত হন।

সেলিনা বেগম আরও অভিযোগ করেন, ভাইয়ের চিৎকারে তাদের বাবা ওহাব আলী ও মা দেলেরা বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। একইসঙ্গে অভিযুক্ত মো. আলী (২২) দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে যান এবং অন্যান্যরা প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করেন।

আহত মামুনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্তরা হলেন:
১. মো. মওলা (২৫),
২. মো. আলিফ (২২),
৩. মো. শাকিল (২০),
৪. মো. রনি (৩০),
৫. মো. কুদরত (২৫),
৬. মো. বকুল (৩৫),
৭. মো. আলম (৪৫),
৮. মো. আলী (২২) — সকলেই রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছিল। পরে ভুক্তভোগীর বোন লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। অভিযুক্তদের কয়েকজন ইতোমধ্যে আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (সকাল ৭:৫২)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD