1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে মরা চেলা নদী থেকে বালি উত্তোলন না করতে কয়েকটি গ্রামের মানুষের প্রতিবাদ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে মরা চেলা নদী থেকে বালি উত্তোলন না করতে কয়েকটি গ্রামের মানুষের প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৫ বার দেখা
ছাতকে মরা চেলা নদী থেকে বালি উত্তোলন না করতে কয়েকটি গ্রামের মানুষের প্রতিবাদ
ছাতকে মরা চেলা নদী থেকে বালি উত্তোলন না করতে কয়েকটি গ্রামের মানুষের প্রতিবাদ

নিউজ ডেক্স : সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে মরা চেলা নদী এ নদীর কাটুমারা এঙ্গেল টু নামক স্থানে কতিপয় বালি খেকো ব্যবসায়ীরা প্রতিদিন সন্ধ্যা হতে ভোর পর্যন্ত অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে বাংলাদেশ রেলওয়ের আওতাধীন ছাতক হতে ভোলাগঞ্জ পর্যন্ত স্থাপন কৃত পাথর বহনকারী রোপওয়ে লাইন।সরেজমিনে দেখা গেছে এঙ্গেল টু নামক স্থানে রোপওয়ে লাইনের নিচ থেকে বালি উত্তোলন করায় রুপ ওয়ের ট্রেসেল বা টাওয়ারের নিচের অংশে মাটি বা বালি না থাকায় টাওয়ার গুলি হেলে পড়ে অরক্ষিত ভাবে পড়ে আছে। এলাকাটিকে দিঘিতে পরিনত করে ফেলেছে। এ ছাড়া মরা চেলা নদীর তীরে আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন দের সরকারি ঘরে দশ টি পরিবার বসবাস করলেও তাদের ঘরের পাশ থেকে বালি উত্তোলন করায় তাঁরাও আতঙ্কের মধ্যে পরিবারের লোকজন দের নিয়ে হুমকির মধ্যে রয়েছে। প্রভাবসালী বালি ব্যবসায়ীদের ভয়ে কেউ মূখ খুলে কথা বলতে পারছেন না। এখানে সন্ধ্যা হতে ভোর রাত পর্যন্ত বালি উত্তোলনের ফলে ড্রেজার মেশিনের শব্দ দূষণের কারণে কাটুমারা, ময়না দ্বীপ,মুজিব নগর ভূমি হীনদের ঘর,সিপাহি টিলা, মৌলভীর গাও,পাথারী পুর ও রহমত পুর গ্রামের মানুষ বয়স্ক ও শিশুদের নিয়ে নিরাপদে ঘুমাতে পারছেন না। এসব গ্রামের লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।স্থানীয়রা জানান এখান থেকে বালি উত্তোলন করে কয়েক কোটি টাকার বালি প্রতিদিন জাহাজ ও বাল্কহেড স্টিল নৌকা বুঝাই করে বিক্রি করলেও সরকার কোন ধরনের রাজস্ব পাচ্ছে না। প্রভাব সালী ব্যবসায়ী বালি খেকোরা প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর করে ফেলায় টিলা রকম ভূমি এখন দিঘিতে পরিনত করে ফেলেছে। গাছ পালা কেটে সাবাড় করে চুরি করে বিক্রি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে অবৈধ বালি ব্যবসায়ীরা। অবৈধ বালি ব্যবসায়ীদের বালি উত্তোলনের প্রতিবাদে নোয়াগাও, পাথারিপুর, জৈন্তাপুর, খাদিম নগর ও কোচবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্থ লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে সোমবার সকালে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অবৈধ বালি উত্তোলনের ফলে মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ ও রাস্তা ঘাট হুমকির সম্মুখীন হয়ে পড়বে। আশ্রয়ন প্রকল্পের ভুমি হীনদের ঘরে বসবাস কারি মোহাম্মদ কামাল হোসেন জানান ঘরের নিচ থেকে বালি নেওয়ায় যে কোন মুহূর্তে আমার ঘর ধ্বসে পড়েযেতে পারে। আমি আতঙ্কের মধ্যে আছি। বাংলাদেশ রেলওয়ে রুপওয়ে বিভাগের আই ডব্লিউ আব্দুন নূর জানান আমাদের লোকবল সংকট থাকায় তদারকি হচ্ছে না।আমি কর্মী পাঠিয়ে বিষয়টি তদন্ত করছি। সহকারী কমিশনার ভূমি আবু নাছির জানান এটা আমাদের নজরে এসেছে সরেজমিন তদন্ত করেছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে জীববৈচিত্র্য ধ্বংস কারিদের ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (বিকাল ৩:৪৬)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD