1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতক প্রেসক্লাব সভাপতির ছেলে ও ভাতিজার জিপিএ-৫ অর্জন, এলাকাজুড়ে আনন্দের আমেজ - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতক প্রেসক্লাব সভাপতির ছেলে ও ভাতিজার জিপিএ-৫ অর্জন, এলাকাজুড়ে আনন্দের আমেজ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৩ বার দেখা

ছাতক প্রেসক্লাব সভাপতির ছেলে ও ভাতিজার জিপিএ-৫ অর্জন, এলাকাজুড়ে আনন্দের আমেজ

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক পৌরসভার তাতিকোনা গ্রামের দুই কৃতি শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের এ অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এহতেশামুল করিম তালুকদার ফাহিয়ান। তিনি ছাতক প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার ও গৃহিণী জাহেদা বেগম লিপি দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

অন্যদিকে, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট থেকে জিপিএ-৫ অর্জন করেছে ওবায়দুল করিম তালুকদার রিফাত। তিনি ছাতক উপজেলার প্রখ্যাত আইনজীবী এডভোকেট রেজাউল করিম তালুকদার ও শিক্ষিকা নুরুন নাহার সিদ্দিকা রেজু দম্পতির সন্তান।

তাদের এ অসাধারণ সাফল্যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং শিক্ষকমণ্ডলী আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। অনেকে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গৌরবজনক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (ভোর ৫:৪৯)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD