1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে ১৩টি ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় কলিমউদ্দিন আহমদ মিলন। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন। ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময় ছাতক-দোয়ারার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় পরিবর্তনের আশ্বাস মিলনের ছাতকে দেওয়াল ঘড়ি সমর্থনে গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ছাতকে সোনালী বাংলা বাজারে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ । অবৈধ মাটি উত্তোলনের দায়ে ছাতকে উপজেলা কৃষক দলের আহবায়কের ৬ মাসের জেল ছাতকে গণভোটে হ্যাঁ প্রচারে জামায়াতের মাল্টিমিডিয়া প্রচার বাস লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচন করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন সাবেক কাউন্সিলর শাহ আলম বিএনপি’র ধানের শীষের প্রার্থী মিলনের কন্যার আবেগঘন ভোটের আহ্বান ছাতক–দোয়ারাবাজারে জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীর বিশাল নির্বাচনী সমাবেশ।

ছাতকে ১৩টি ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় কলিমউদ্দিন আহমদ মিলন।

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার দেখা
১০

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ছাতক উপজেলার একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন।

মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। এ লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের প্রচেষ্টা, শ্রম ও ঘামের মাধ্যমে ছাতক-দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল ও শাহ শফিকুল আলম মতি।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছাতক সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. আজিজুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুল হক, উপজেলা কৃষকদল আহবায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বাকি বিল্লাহ, ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলী, কালারুকা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহজাহান, চরমহল্লা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস আহমদ, দোলারবাজার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল হক, ভাতগাঁও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সোনা মিয়া, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. নজির আহমদ, নোয়ারাই ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নুর মিয়া মেম্বারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত ও এমদাদুর রহমান ইমন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজি ইসলাম উদ্দিন।

সভায় উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল কাহার, ফয়জুর রহমান, ছায়াদুজ্জামান ছায়াদ, রুহুল আমিন, আতাউর রহমান এমরান, দিদার আলম মেম্বারসহ বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • বুধবার (সকাল ১০:০৬)
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
  • ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD