1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
ছাতকে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাজজাদ হোসেন তালুকদার ছাতক–গোবিন্দগঞ্জে ধানের শীষের মিছিল ও সমাবেশ: মিলন বললেন, উন্নয়ন ও ঐক্যই আমাদের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজারে হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন সুনামগঞ্জ(৫)আসনে ছাতক ও গোবিন্দগঞ্জ বাজারে দাঁড়িপাল্লার প্রচার মিছিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা বাছির আহমদ ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪ সুনামগঞ্জ(৫)ছাতক-দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ে মিজান ও মিলন ঐক্যবদ্ধ সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে তৃনমুল নেতাদের প্রতি জাহাঙ্গীর আলমের আহবান। সুনামগঞ্জের ছাতকে গণভোটের প্রচারনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি। আজ থেকে ছাতকে শুরু হচ্ছে আল-হাদী ইসলামি যুব সংঘের ২দিন ব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা-সম্মেলন:

ছাতকে জাতীয় পার্টির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার দেখা
Oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ কাহার এবং পরিচালনা করেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য জহিরুল ইসলাম জহির।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুদ্দিন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য নিউটন মিয়া, জুবেদ আলী জুবেদ, আনোয়ার ও মনির উদ্দিন। 

এছাড়া বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসনাত।

oplus_0

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাউয়াবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল গনি, এবং উপজেলা জাপা নেতা রিপন, শামিম, মকতুছুর রহমান, মইন উদ্দিন, ইসমাইল হুসেন, মো: মখছুদ মিয়া, মনির মিয়া, আশিক উদ্দিন, আবুল হুসেন, শানুর মিয়া, আবু সুফিয়ান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন—একটি রাজনৈতিক চক্র ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • রবিবার (রাত ৪:৫২)
  • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD