1. admin@dhanikchhatakersangbad.com : Admin_adajit :
কারো অযৌক্তিক দাবি জনগণ মেনে নিবেনা, যথা সময়ে নির্বাচন হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন - দৈনিক ছাতকের সংবাদ
শিরোনাম :
সড়কের পাশে কান্নার শব্দ, এগিয়ে গিয়ে মিলল নবজাতক; মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিকশা চালক সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুফাঁদ পরিত্যক্ত বাস, সংঘর্ষে গুরুতর আহত ইসতিয়াক ও সোহাগ ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ ছাতকের কৃতি সন্তান নুরুল হকের কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার-সিআরবি,ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল হকের নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া, বদলে যাচ্ছে জাউয়াবাজার ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে তাজপুর পয়েন্টে মদ্যপ অবস্থায় হট্টগোল: ছাতকে ৪ জন গ্রেফতার ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কারো অযৌক্তিক দাবি জনগণ মেনে নিবেনা, যথা সময়ে নির্বাচন হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের যৌথ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সাধারণ মানুষের মাঝে প্রচারের লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

জাউয়াবাজার কেন্দ্রীয় সড়কজুড়ে বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

লিফলেট বিতরণ শেষে জাউয়াবাজার রয়েল কনভেনশন হলে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,
“যারা গণতান্ত্রিক নির্বাচনকে ভয় পায়, তারা নানা অযৌক্তিক দাবি তোলে। কখনো নির্বাচন পেছানো, কখনো পিআর পদ্ধতি, কখনো অপ্রয়োজনীয় সংস্কারের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ এসব দাবি মেনে নেবে না। জনগণ সঠিক সময়ে জাতীয় নির্বাচন চায়, এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবেই।”

সভায় সভাপতিত্ব করেন জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির আলমগীর ও সেলিম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান সামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল ও শাহ সফিকুল আলম মতি।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আলম, আব্দুর রহমান ও রিজ্জাদ আহমেদ। কর্মীসভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিম মেম্বার। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান।

কর্মীসভায় সুনামগঞ্জ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৬:৩২)
  • ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
© All rights reserved © 2025
Customized By SarBD
০৮ সেপ্টেম্বর ২০২৫

কারো অযৌক্তিক দাবি জনগণ মেনে নিবেনা, যথা সময়ে নির্বাচন হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন

https://dhanikchhatakersangbad.com/